ইরানে আবার হামলার চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প

Tanjir Khan Rony | প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৮:২৬
ইরানে আবার হামলার চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর ইরানে পুনরায় বিমান হামলা চালানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রোববার হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি নতুন করে হামলার বিষয়টিও ট্রাম্পের বিবেচনায় রয়েছে।


মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ কার্যকর করা হতে পারে। তবে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে সরাসরি বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

এদিকে, চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।


ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান ‘নতি স্বীকার’ করবে না।

প্রতিবেদনটি সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউজ জানায়, সব বিকল্প পথ খোলা রাখা হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় অন্যান্য পথও খোলা রেখেছেন।




মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer