জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

Tanjir Khan Rony | প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৪
জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা, সেখানে সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এমন মিথ্যাচার করছে। জ্বালানি তেলের এই সংকট সরকারের তৈরি না, বৈশ্বিক সংকট। তাহলে এটা নিয়ে লুকোচুরি কেন করছে সরকার।


শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।


শফিকুর রহমান বলেন, তেলের পাম্পগুলো আগে তিন গাড়ি তেল পেত, এখন পায় এক গাড়ি। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু পাম্প মালিকরা জানালেন, তিন ভাগের এক ভাগ তেল পাচ্ছেন।

তিনি বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা, সেখানে সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এমন মিথ্যাচার করছে। জ্বালানি তেলের এই সংকট সরকারের তৈরি না, বৈশ্বিক সংকট। তাহলে এটা নিয়ে লুকোচুরি কেন করছে সরকার।


তিনি আরও বলেন, এই সংকট আমরা সবাই মিলে একসঙ্গে মোকাবিলা করব।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer