ফুয়েল পাশ অ্যাপ কার্যক্রম শুরু, যেসব সুবিধা পাওয়া যাবে

Tanjir Khan Rony | প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭
ফুয়েল পাশ অ্যাপ কার্যক্রম শুরু, যেসব সুবিধা পাওয়া যাবে

জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও সুশৃঙ্খলা আনার লক্ষ্য নিয়ে মোবাইল ভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

মৌলিক সমস্যা সমাধানে এ ডিজিটাল সিস্টেমটি চালু করা হয়েছে: ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, অনিয়ম ও একাধিকবার অতিরিক্ত ফুয়েল সংগ্রহের ঘটনা। নতুন সিস্টেমটি অটোমেশন ও রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে। এছাড়া বিআরটিএর কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে সংযোগ থাকায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে।

 

সুবিধাসমূহ:

 

ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল মাধ্যমে বরাদ্দ এন্ট্রি দিয়ে ভোক্তাদের জ্বালানি বিতরণ করতে পারবেন।

কিউআর কোড স্ক্যানের মাধ্যমে চালক নিজের বরাদ্দ এবং জ্বালানি গ্রহণ নিশ্চিত করতে পারবেন।

জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও বিতরণ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে।

অনিয়ম ও অপচয় হ্রাস পাবে, এবং সংকটকালীন সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

 

প্রাথমিকভাবে ঢাকার দুটি ফিলিং স্টেশনে—ট্রাস্ট, তেজগাঁও ও সোনারবাংলা, আসাদগেট—মোটরসাইকেল মালিকদের জন্য পাইলট প্রক্রিয়া চালু করা হয়েছে। সফলতা পাওয়া গেলে ধাপে ধাপে সারা দেশের সব যানবাহনের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় এই আধুনিক সিস্টেম দ্রুত দেশের জ্বালানি নিরাপত্তা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।





মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer