ইংরেজি না শেখার আক্ষেপে মেসি, খ্যাতনামী ব্যক্তিদের সঙ্গে কথা বলতে না পারার কষ্ট
Tanjir Khan Rony |
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২০
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিয়োনেল মেসি সম্প্রতি স্বীকার করেছেন, ছোটবেলায় ইংরেজি না শেখার জন্য আজও আক্ষেপ রয়েছে তাঁর।
সুযোগ থাকা সত্ত্বেও ভাষাটি আয়ত্ত না করায় বহু আন্তর্জাতিক মঞ্চে খ্যাতনামী ব্যক্তিদের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে পারেননি বলে জানান তিনি।
এক পডকাস্টে মেসি বলেন, ছোট বয়সে আর্জেন্টিনার রোসারিয়ো থেকে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দিলেও ইংরেজি শেখার গুরুত্ব তখন বুঝতে পারেননি।
ফলে অনেক পরিস্থিতিতে নিজেকে উপেক্ষিত মনে হয়েছে তাঁর।
এই অভিজ্ঞতা থেকেই এখন নিজের সন্তানদের পড়াশোনা ও ভাষা শেখার বিষয়ে বেশি গুরুত্ব দিতে উৎসাহ দেন তিনি।
বর্তমানে ইন্টার মায়ামি-এর হয়ে খেলছেন মেসি।
মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই অপূর্ণতাকেও খোলাখুলি স্বীকার করে নেওয়ায় তাঁর বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে।