শতভাগ ঈদ বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

Tanjir Khan Rony | প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৬
শতভাগ ঈদ বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা পেতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিষয়ে নীতিগত আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং দ্রুতই ঘোষণা রমজানের ঈদ থেকেই এমপিওভুক্ত লক্ষাধিক আসতে পারে।

গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী . এহসানুল হক মিলন বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান, যা বাড়িয়ে শতভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কার্যকরের সুনির্দিষ্ট সময় তিনি জানাননি।

২০০৪ সালের এমপিও নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ বোনাস পেয়ে আসছেন।

দীর্ঘ ১৭ বছর ধরে এই বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকরা।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer