মনোনীত হয়েও পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান

Tanjir Khan Rony | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৬
মনোনীত হয়েও পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান

মোহন রায়হান ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য কবিতায় মনোনীত হলেও শেষ পর্যন্ত পুরস্কার পাননি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ আমলে নেওয়ায় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

 

গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হলে কবিতায় মোহন রায়হানের মনোনয়নের তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তবে ঘোষণার সময় মোহন রায়হানের নাম উল্লেখ করা হয়নি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলা একাডেমি তাঁকে নির্বাচিত করলেও সরকারের কাছে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে।

এর মধ্যে ৪১ বছর আগে কর্নেল আবু তাহেরকে নিয়ে লেখাতাহেরের স্বপ্নকবিতার বিষয়টিও রয়েছে। অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়ে ফেসবুকে মোহন রায়হান দাবি করেন, তিনি কোনো তদবির ছাড়াই নির্বাচিত হয়েছিলেন এবং পুরস্কার গ্রহণের রিহার্সালেও অংশ নেন।

কিন্তু অনুষ্ঠানস্থলে গিয়ে জানতে পারেন, পুরোনো ওই কবিতার কারণে তাঁর পুরস্কার বাতিল করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এটি অভিযোগগুলোর একটি মাত্র; সব বিষয় যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

 

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer