মিরপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

Tanjir Khan Rony | প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৫:৩৩
মিরপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

রাজধানীর মিরপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের দারুস সালাম থানার আওতাধীন মাজার কো-অপারেটিভ মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর জোনাল টিম।

অভিযানে “মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার” নামের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে তৈরি করা বিভিন্ন জাল কাগজপত্র, ভুয়া নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

ডিবি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer