জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নয়: জামায়াতের কড়া বার্তা

Tanjir Khan Rony | প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নয়: জামায়াতের কড়া বার্তা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

তবে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণভোটের ফল কার্যকর করার নিশ্চয়তা ছাড়া পদ নিতে আগ্রহী নয় জামায়াত।

হাইকোর্টের রুল জারির পর গণভোট জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় দেখা দিয়েছে।

 

গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ইফতারের পর চা-চক্রে বৈঠকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকারও নির্বাচিত করা হবে এবং জামায়াত যে এমপির নাম দেবে, তাকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সমর্থন করবে বিএনপি।

বৈঠক সূত্র জানায়, জবাবে জামায়াত নেতারা বলেনডেপুটি স্পিকার পদ নয়, বরং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদকেপ্যাকেজহিসেবে বাস্তবায়নই তাদের অগ্রাধিকার।

সংবিধান সংস্কার পরিষদ গঠন, পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্কারগুলো বাস্তবায়ন ছাড়া শুধু একটি পদ গ্রহণ করা সমীচীন হবে না বলে মত দেন তারা।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, . মঈন খান মির্জা আব্বাস এবং জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের হামিদুর রহমান আযাদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

 

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং জামায়াতকে প্রার্থী চূড়ান্ত করতে বলা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে চায় সরকার।

তবে জামায়াতের একাধিক নেতা জানান, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ গ্রহণ করলে সরকারের ওপর সংস্কার বাস্তবায়নের চাপ কমে যেতে পারে।

তাদের মতে, বর্তমান বাস্তবতায় পদের চেয়ে জুলাই সনদকেন্দ্রিক রাজনীতিই বেশি গুরুত্বপূর্ণ।

 

উল্লেখ্য, ডেপুটি স্পিকার মন্ত্রী পদমর্যাদাসম্পন্ন এবং স্পিকারের মতো একই প্রক্রিয়ায় নির্বাচিত হন।

জুলাই সনদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের সাংবিধানিক বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।

বিএনপি প্রস্তাবে নোট অব ডিসেন্ট ছাড়া সম্মতি দিলেও তাদের নির্বাচনী ইশতেহারে নিম্ন উচ্চকক্ষে পৃথক দুটি ডেপুটি স্পিকার পদের উল্লেখ রয়েছে, যার একটি বিরোধী দল থেকে নেওয়ার প্রস্তাব রয়েছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer