দেশে ৫০ কোটি টাকার বেশি মালিক মাত্র ১৫ জন

Tanjir Khan Rony | প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:১৫
দেশে ৫০ কোটি টাকার বেশি মালিক মাত্র ১৫ জন

চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা মাত্র ১৫ জন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


প্রতিবেদন সূত্রে, গেল বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে আসলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।


এছাড়া ব্যাংক একাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের একাউন্ট সংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।


এতে দেখা যায়, তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। গেল ডিসেম্বর শেষে এই ধরনের ব্যক্তি একাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer