এফডিসিতে আলভীর শাস্তির দাবিতে মানববন্ধন বুধবার

Tanjir Khan Rony | প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:০২
এফডিসিতে আলভীর শাস্তির দাবিতে মানববন্ধন বুধবার

টিভি অভিনেতা জাহের আলভী বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বিচার দাবিতে বুধবার ( মার্চ) মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গেটের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ।

তাদের দাবি, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘদিনের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এক সন্তানের মা ইকরা এই পথ বেছে নেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

ঘটনায় আলভী অভিনেত্রী ইফফাত আর তিথি বিরুদ্ধে ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।

মানববন্ধনের ঘোষণা দিয়ে মডেল বারিশা হক তার ফেসবুক পোস্টে লেখেন, “ মার্চ দুপুর ১২টায় এফডিসির গেটে মানববন্ধন।

সবার জন্য উন্মুক্ত। “We Want Justice For IKRA

অন্য এক পোস্টে তিনি মিডিয়াকর্মীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ইকরার মৃত্যুর পর গত রোববার ঢাকার পল্লবী থানায় আলভী তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা দায়ের করেন ইকরার বাবা কবির হায়াত খান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ।

মামলার এজাহারে মানসিক নির্যাতন, চাপ প্রয়োগ বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ২০১৩ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে আলভী ইকরার বিয়ে হয়।

তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই আলভী তার মায়ের প্ররোচনায় ইকরাকে মানসিকভাবে নির্যাতন করতেন।

প্রায় দুই বছর আগে স্বামীর পরকীয়ার বিষয়টি জানার পর দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে।

 

মন্তব্য করুন

Login to comment

বিনোদন নিয়ে আরও পড়ুন

Global Before Footer