চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়ে আহত ৭৫

Tanjir Khan Rony | প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২১
চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়ে আহত ৭৫

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সৃষ্ট বন্যায় দুর্গত এলাকাগুলোতে সাপের উপদ্রব বেড়েছে। ফলে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


রোববার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


জেলা সিভিল সার্জন আরও জানান, বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল টিম কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের দ্রুত নৌকাযোগে হাসপাতালে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


এদিকে চলমান বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ দুর্গত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতে চলাচলের সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা এবং সাপে কামড়ালে ঝাড়ফুঁক বা অন্য কোনো কুসংস্কারে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer