“সূত্রাপুরে ভোট কেনার সময় নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড”

Tanjir Khan Rony | প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬
“সূত্রাপুরে ভোট কেনার সময় নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড”

রাজধানীর সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে আটক করে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঢাকা–৬ আসনের একটি ভোটকেন্দ্র এলাকায়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় স্থানীয়দের হাতে আটক হন সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব।

পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে ভোটারদের অর্থ দেওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করা হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer