পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান
Tanjir Khan Rony |
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
বর্তমানে তিনি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য। নতুন দায়িত্বে তিনি দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিসংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
দায়িত্ব পাওয়ায় দলীয় আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার আরমান।
তার নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন।
মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক ভূ-রাজনীতির জটিল প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ আইনজীবীকে এই দায়িত্ব দেওয়াকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।