‘পঁচিশ বছরে ৩০ বাঘের মৃত্যু, পিটিয়ে হত্যা ১৪’
Super Admin |
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:২৪
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নূর আলম শেখ বলেছেন, ‘গত ২৫ বছরে ৩০টি বাঘের মৃত্যু হয়েছে। এরমধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে মাত্র ১০টি বাঘের। ১৪টি বাঘকে পিটিয়ে মেরেছে স্থানীয় মানুষ। বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন করে আমাদের সবাইকে বাঘ বন্ধু হতে হবে।’
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাগেরহাটের মোংলা উপজেলা অডিটোরিয়ামে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে এ আলোচনা সভা হয়।
সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।