পদাতিকের ছয় দিনের নাট্যোৎসব সৈয়দ বদরুদ্দীন স্মরণে

Tanjir Khan Rony | প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৪:৪২
পদাতিকের ছয় দিনের নাট্যোৎসব সৈয়দ বদরুদ্দীন স্মরণে

প্রতি বছরের মতো এবারও ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ ও নাট্যকার প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে ছয় দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলতি মাসের ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় ছয় নাট্যদলের ছয়টি নাটক দেখানো হবে।


পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে ২০১০ সাল থেকে পদাতিক নাট্য সংসদ আয়োজন করছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’।


এবারের উৎসবের প্রথম দিন দেখা যাবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। এটি নির্দেশনা ও তত্ত্বাবধানে আছেন কামাল আহমেদ। ২৬ জুন দেখা যাবে পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’; পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী।


২৭ জুন প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’; নির্দেশনা দিয়েছেন অলোক বসু। ২৮ জুন দেখা যাবে এথিক নাট্যদল নাটক ‘সুড়ঙ্গ’, নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। ২৯ জুন রয়েছে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের নাটক ‘জালালউদ্দিন রুমী’ দেখা যাবে। অপূর্ব কুমার কুণ্ডু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুজন মাহবুব। সমাপনী দিন ৩০ জুন প্রদর্শিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘বিধিবাম’।


উৎসবে প্রতিদিন বিকাল ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত একাডেমির মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’। এই আয়োজনে থাকছে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য। এ ছাড়া এ বছরেও নাটকে অবদানের জন্য দেওয়া হবে সম্মাননা স্মারক। 

মন্তব্য করুন

Login to comment

বিনোদন নিয়ে আরও পড়ুন

Global Before Footer