নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে?

Tanjir Khan Rony | প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:০৬
নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের প্রস্তাবিত কাঠামো চূড়ান্ত হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিকট তাদের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছেন। প্রস্তাবিত এই কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।


প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা হয়েছে, যা বেতন বৈষম্য কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।


বেসামরিক প্রশাসনের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই তিনটি প্রতিবেদন বিশ্লেষণ করে বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। জানা গেছে, রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে এই নতুন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করবে কমিটি।


প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে সরকারকে অতিরিক্ত আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে।


প্রস্তাবিত কাঠামোতে গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি বহাল রাখা হয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য ২০টি ধাপের বাইরে বিশেষ বেতন ধাপ নির্ধারণের কথা বলা হয়েছে, যা পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। 


মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer