মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

Tanjir Khan Rony | প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯
মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ দুই লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তি মাওলানা হাবীবুর রহমান হেলালী। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে জানা যায়, ধামগড় এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে ছালিয়াকান্দিতে আসার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে গাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকা নোটের দুটি বান্ডিল পাওয়া যায়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ ঘটনাস্থলে যান। ইউএনও জানান, টাকা বিতরণের সময় তাকে হাতেনাতে ধরা না পড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer