মানবিক বিবেচনায়' ৬ মাসের জামিন পেলেন সাদ্দাম
স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।
সাদ্দামের আইনজীবী জানান, মানবিক দিক বিবেচনায় আদালত তাকে এই জামিন দিয়েছেন। তিনি বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বাগেরহাটে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার হয়। প্যারোল না পাওয়ায় পরে কারাগারের গেটে মাত্র কয়েক মিনিটের জন্য তিনি তাদের মরদেহ দেখার সুযোগ পান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা- সমালোচনা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুয়েল হাসান সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।