জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

Tanjir Khan Rony | প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৬:০২
জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

আসন্ন জুলাই মাস থেকে শিক্ষার্থীদের হাতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। 


বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এ কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদী আমিন। 


এ সময় তিনি জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। 


এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। 


এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই আসল লক্ষ্য।পলিথিনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশ-বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer