ফাইবারে এগিয়ে কোন ফল? চেনা ফলের পুষ্টিগুণে সংক্ষিপ্ত তালিকা

Tanjir Khan Rony | প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:০৮
ফাইবারে এগিয়ে কোন ফল? চেনা ফলের পুষ্টিগুণে সংক্ষিপ্ত তালিকা

দৈনন্দিন খাদ্যতালিকায় ফল মানেই ভিটামিন ও খনিজের যোগান।

তবে ফাইবারের মাত্রার দিক থেকেও সব ফল সমান নয়। যাঁরা আঁশযুক্ত খাবার বাড়াতে চান, তাঁদের জন্য রইল পরিচিত কয়েকটি ফলের তুলনামূলক চিত্র।

 

পেয়ারা: ফাইবারের দৌড়ে সবচেয়ে এগিয়ে। মাঝারি আকারের একটি পেয়ারা থেকে প্রায় ৮–৯ গ্রাম ফাইবার পাওয়া যায়।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর।

 

নাসপাতি: একটি মাঝারি নাসপাতিতে ৬–৮ গ্রাম পর্যন্ত ফাইবার থাকতে পারে।

পাশাপাশি এতে ভিটামিন সি, ভিটামিন কে ও কপারের মতো খনিজও রয়েছে।

আপেল: মাঝারি আকারের একটি আপেলে মেলে প্রায় ৪.৪–৫ গ্রাম ফাইবার।

ডায়াবেটিক থেকে শিশু— সবার জন্যই উপকারী ফল।

 

কলা: একটি মাঝারি কলায় প্রায় ৩.১ গ্রাম ফাইবার থাকে। পেট পরিষ্কারে উপকারী ও স্বাদেও জনপ্রিয়।

 

কমলালেবু: মাঝারি মাপের একটি কমলালেবুতে প্রায় ৩ গ্রাম ফাইবার মেলে।

ভিটামিন সি-সমৃদ্ধ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

 

এ ছাড়া এক কাপ রাস্পবেরিতে প্রায় ৮ গ্রাম ফাইবার থাকে।

আনারস ও তরমুজেও ফাইবার আছে, তবে তুলনামূলক কম।

ফাইবারের চাহিদা পূরণে তাই ফল বাছাইয়ে সচেতন হওয়াই শ্রেয়।

মন্তব্য করুন

Login to comment

স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

Global Before Footer