চট্টগ্রাম অনূর্ধ্ব-১৭ দলের ম্যানেজার হলেন পাবলু
Tanjir Khan Rony |
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-এ অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলের ম্যানেজার হিসেবে মনোনীত হয়েছেন যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু।
দেশের ৬৪ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার কর্ণফুলী জোনের খেলা আগামী ৫ মার্চ থেকে বান্দরবান জেলা স্টেডিয়াম-এ শুরু হবে।
উদ্বোধনী ম্যাচে একই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে খাগড়াছড়ি জেলার।
কর্ণফুলী জোনে অংশ নিচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা দল।