চলে গেলেন শেখ মাহেদী হাসানের মা
Tanjir Khan Rony |
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৪
রাজপথ ডেস্ক
জাতীয় দলের তারকা অলরাউন্ডার শেখ মাহেদী হাসান–এর মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক শোকবার্তায় বিসিবি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শেখ মাহেদী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এই দুঃসময়ে জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার, কোচিং স্টাফসহ ক্রিকেটাঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
মমতাজ বেগমের জানাজা রবিবার বিকেলে জোহরের নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।