২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন একদিনেই

Mousumi Nargis lucky | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৮
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন একদিনেই

আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী দুটি আয়োজনে অংশ নেবেন।

 

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।

পরে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার, যা প্রকাশকরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই আয়োজন ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer