আইপি টিভি ও অনলাইন পোর্টাল আসছে নীতিমালার আওতায়

Tanjir Khan Rony | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫২
আইপি টিভি ও অনলাইন পোর্টাল আসছে নীতিমালার আওতায়

দেশে কার্যরত আইপি টিভি অনলাইন নিউজ পোর্টালগুলোকে সুনির্দিষ্ট সরকারি নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি সফরে নিজ এলাকা নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানএর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে কেবল একটি মোবাইল ফোন ব্যবহার করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরও সরকারি নীতিমালা মেনে চলতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তবে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না বলেও তিনি জোর দেন।

প্রধানমন্ত্রীর মতে, গণতন্ত্রের বিকাশে স্বাধীন শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য।

মন্ত্রণালয়ের গত ১৭ বছরের কার্যক্রমের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম পরিচালিত হয়েছে।

এখন থেকে সবকিছু সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে পরিচালিত হবে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল নিজ এলাকায় প্রতিমন্ত্রীর প্রথম সফর।

নান্দাইলে পৌঁছালে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সময় শুভেচ্ছা জানান।

 

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer