১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
Tanjir Khan Rony |
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৪২
১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয় এবং বেলা পৌনে ১টার দিকে শেষ হয়।
বৈঠকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ ১১ দলীয় ঐকের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।