ক্যানসার গবেষণায় নতুন দিশা, মানুষের চিকিৎসায় সহায়ক হতে পারে বিড়ালের জিন

Mousumi Nargis lucky | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭
ক্যানসার গবেষণায় নতুন দিশা, মানুষের চিকিৎসায় সহায়ক হতে পারে বিড়ালের জিন

ক্যানসার গবেষণায় এক নতুন সম্ভাবনার কথা জানালেন বিজ্ঞানীরা।

ইঁদুর নয়, এবার মানুষের ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে বিড়াল।

কেম্ব্রিজের 'ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউট'-এর গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, বিড়ালের জিনের সঙ্গে মানুষের ক্যানসার–সম্পর্কিত জিনগত পরিবর্তনের বিস্ময়কর মিল রয়েছে।

১৩ প্রজাতির প্রায় ৫০০টি বিড়ালের ডিএনএ বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, মানুষের অন্তত ১৩ ধরনের ক্যানসারের সঙ্গে যুক্ত একাধিক জিন বিড়ালের শরীরেও স্বাভাবিক ভাবে উপস্থিত।

বিশেষ করে স্তন ক্যানসারের ক্ষেত্রে মানুষের ১০০টি ঝুঁকিপূর্ণ জিনের মধ্যে অন্তত ১৫টির মিল মিলেছে বিড়ালের জিনে।

এর মধ্যে ‘এফবিএক্সডব্লিউ৭’ ও ‘টিপি৫৩’ জিন উল্লেখযোগ্য, যেগুলি ক্যানসার কোষে দ্রুত পরিবর্তিত হয়—মানুষ ও বিড়াল উভয়ের ক্ষেত্রেই।

গবেষকদের মতে, বিড়ালের শরীরে প্রাকৃতিক ভাবেই ক্যানসার–সম্পর্কিত জিন থাকায়, ইঁদুরের তুলনায় তাদের জিন বিশ্লেষণ থেকে রোগ প্রতিরোধ ও চিকিৎসার নতুন পথ আরও স্পষ্ট ভাবে জানা যেতে পারে।

এই মিল ভবিষ্যতে ক্যানসার নিরাময়ের কার্যকর কৌশল উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই আশা বিজ্ঞানীদের।

মন্তব্য করুন

Login to comment

স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

Global Before Footer