ফ্রেঞ্চফ্রাই কি সত্যিই সব সময় ক্ষতিকর! জানালেন পুষ্টিবিদরা

Mousumi Nargis lucky | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮
ফ্রেঞ্চফ্রাই কি সত্যিই সব সময় ক্ষতিকর! জানালেন পুষ্টিবিদরা

মুচমুচে ফ্রেঞ্চফ্রাই স্বাদে অতুলনীয় হলেও একে সাধারণত অস্বাস্থ্যকর খাবার হিসেবেই ধরা হয়।

কারণ, এতে ক্যালোরি, ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকায় কোলেস্টেরল বৃদ্ধি, স্থূলতা ও রক্তে শর্করার দ্রুত ওঠানামার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, ফ্রেঞ্চফ্রাই খাওয়ার ১০ মিনিটের মধ্যেই রক্তে শর্করার মাত্রা দ্রুত পরিবর্তিত হতে পারে, যা ইনসুলিন সেনসিটিভিটি কমায় এবং টাইপ–২ ডায়াবিটিসের ঝুঁকি বাড়ায়।

নিয়মিত খেলে মহিলাদের ক্ষেত্রে পিসিওএস ও পুরুষদের ক্ষেত্রে পেটের মেদ ও হৃদরোগের আশঙ্কাও বাড়তে পারে।

তবে পুষ্টিবিদরা বলছেন, ফ্রেঞ্চফ্রাই কতটা ক্ষতিকর হবে তা নির্ভর করে রান্নার পদ্ধতির উপর।

ছাঁকা তেলে ডুবো ভাজা হলে ক্ষতির ঝুঁকি বেশি।

কিন্তু আলু সেদ্ধ করে অল্প তেলে ভাজা, এয়ার ফ্রায়ারে তৈরি বা অভেনে বেক করা হলে ক্যালোরির মাত্রা তুলনামূলক কম থাকে।

আলুতে থাকা ফাইবার, পটাশিয়াম ও ভিটামিন সি শরীরের জন্য উপকারী।

ক্ষতি কমাতে মাঝেমধ্যে অল্প পরিমাণে ফ্রেঞ্চফ্রাই খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সঙ্গে প্রোটিনজাত খাবার ও সালাড রাখলে রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে।

চাইলে সাধারণ আলুর বদলে রাঙা আলু বা অন্যান্য সবজি দিয়েও কম তেলে ফ্রাই তৈরি করা যেতে পারে।

সারকথা, ফ্রেঞ্চফ্রাই পুরোপুরি বর্জন নয়—পরিমিত পরিমাণ ও স্বাস্থ্যকর রান্নার পদ্ধতিই চাবিকাঠি।

মন্তব্য করুন

Login to comment

স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

Global Before Footer